বাংলাদেশের IELTS শিক্ষার্থীদের জন্য

যে Listening টিপস মার্ক বাঁচায়

উত্তর শুনেও মার্ক হারানো যায়। অডিওর আগে প্রেডিকশন আর পরে পরিষ্কার উত্তর - এখানে ফোকাস।

অডিওর আগে ও পরে

নীরব সময় কাজে লাগান

প্রতি সেকশনের আগে প্রশ্নের কিওয়ার্ড আন্ডারলাইন করুন। ফাঁকে কী ধরনের শব্দ আসবে অনুমান করুন: সংখ্যা, নাম, জায়গা, বিশেষণ।

প্রতি প্রশ্নে কিছু একটা লিখুন

খালি মানেই ভুল। সাবধানে অনুমান সঠিক হতে পারে। অডিওর সাথে এগোন - এক ফাঁকে আটকে থাকবেন না।

শেষে বহুবচন ও বানান চেক

রিভিউ সময়ে -s ও সাধারণ বানান ফাঁদ দেখুন। এখানে অনেকে ০.৫ ব্যান্ড হারান।

এরর নোটবুক রাখুন

ভুল · সঠিক · কারণ। পাঁচটা সেটের পর একই লিক ঘুরেফিরে আসবে - সেটাই পরের ফোকাস।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

অ্যাকসেন্ট - ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান?+

টেস্টে মিশ্রণ থাকে। একটাই YouTube চ্যানেল নয় - একাধিক অ্যাকসেন্টসহ অফিসিয়াল-স্টাইল ম্যাটেরিয়ালে প্র্যাকটিস করুন।

একটা উত্তর মিস করলে আতঙ্ক হয়+

একটা মিস স্বাভাবিক। আতঙ্কে পরের তিনটাও যায়। ছেড়ে দিন, নিঃশ্বাস নিন, পরের প্রশ্ন ধরুন।

Academic ও GT-তে একই Listening?+

হ্যাঁ। একই পেপার, একই raw score থেকে band রূপান্তর।

Raw score → Band score চার্ট দেখুন

টার্গেট ব্যান্ডের পথে সাহায্য লাগবে?

টিপস আর চার্ট টার্গেট দেখায়। লাইভ ১-টু-১ ক্লাসে Writing চেক ও Speaking প্র্যাকটিসসহ নিজের কাজের ফিডব্যাক পাবেন।

১-টু-১ কোচিং প্ল্যান দেখুন